ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সুইডেনে ছেলের নাম ভ্লাদিমির পুতিন রাখার আবেদন নাকচ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ১০:৩৬

পছন্দের ব্যক্তিত্বের নামে অনেকেই সন্তানের নাম রাখতে চান। খেলা, রাজনীতি, শিল্প বা সাহিত্য-জগতের বিশিষ্টদের নামে বহু দম্পতি তাদের সন্তানের নামকরণ করেন। তেমনই সুইডেনের লাহোম শহরের এক দম্পতি তাঁদের ছেলের নাম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে রাখতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রাখা যাবে না। খবর আনন্দবাজারের।

সুইডেনে ইচ্ছা মতো সন্তানের নাম রাখার নিয়ম নেই। চাই সরকারি অনুমোদন। পছন্দ মতো একটি নাম বেছে কর দপ্তরের কাছে আবেদন করতে হয়। তারা ছাড়পত্র দিলে তবেই ওই নাম রাখা যায়। নিয়ম হলো, ‘আপত্তিকর’ বা ভবিষ্যতে অন্যের সমস্যার কারণ হয়ে উঠতে পারে এমন নাম রাখা যাবে না।

অতীতেও নানা কারণ দেখিয়ে ‘ফোর্ড’, ‘মাইকেল জ্যাকসন’, ‘টোকেন’, ‘কিউ’ ইত্যাদি নামের আবদার বাতিল করেছে সুইডিশ প্রশাসন। কিন্তু ভ্লাদিমির পুতিন নামটি কেন রাখা যাবে না সে ব্যাপারে লাহোমের ওই দম্পতিকে কোনও স্পষ্ট জবাব দেয়নি সুইডেনের কর দপ্তর।

সরকারি তথ্য বলছে, সুইডেনে মোট ১ হাজার ৪১৩ জনের নাম ভ্লাদিমির। কিন্তু তাঁদের মধ্যে কত জনের পদবি পুতিন তা স্পষ্ট করে বলা নেই। শুধু লেখা, ‘দুজনের কম’। যা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে।

তবে নাম বাতিল হলেও আবার নতুন করে আবেদন করতে পারবেন ওই দম্পতি। ২০১৭ সালেই এক দম্পতির মেয়ের নাম ‘মেটালিকা’ রাখার আবদার খারিজ করে দিয়েছিল কর দপ্তর। যদিও পুনরায় আবেদনের ভিত্তিতে ওই নামে অনুমোদন দেয় সুইডিশ প্রশাসন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত