আফগানিস্তানের ঘটনা নিয়ে বলিউডে সিনেমা
কিছুদিন আগে আফগানিস্তানের ক্ষমতা নিয়েছে তালেবান। এরপর অনেকেই ভয়ে দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন।
আফগানিস্তানের এই এয়ারলিফটিংয়ের ঘটনা নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। অ্যাকশনধর্মী এই সিনেমার নাম ‘গরুড়’। সম্প্রতি সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা।
যদিও এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কে কে অভিনয় করবেন তা এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন— অক্ষয় কুমার, জন আব্রাহাম ও ভিকি কৌশল। একাধিক তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে বলেও গুঞ্জন চাউর হয়েছে।
যদিও আফগানিস্তান ও তালেবান নিয়ে বলিউডে সিনেমা নির্মাণের বিষয়টি নতুন নয়। এর আগে ‘এসকেপ ফ্রম তালেবান’, ‘কাবুল এক্সপ্রেস’ সিনেমা দু’টি বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। তবে ‘গরুড়’ সিনেমাতে আফগানিস্তানকে ভিন্নভাবে উপস্থান করা হবে বলে দাবি করেছেন নির্মাতারা।
‘গরুড়’ সিনেমাটি প্রযোজনা করছেন অজয় কাপুর ও সুভাষ কালে। আগামী বছর ১৫ আগস্ট সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত