এবার বিলাসবহুল গাড়ি কিনলেন রাম চরণ
ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা। তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণের গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। ‘মাগাধীরা’ খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন।
এবার রাম চরণ বিলাসবহুল মার্সিডিস-মেব্যাচ জিএলএস ৬০০ (কাস্টমাইজড ভার্সন) মডেলের একটি নতুন গাড়ি কিনলেন। যার মূল্য ৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা)। শো রুম থেকে গাড়িটি নেওয়ার সময় ক্যামেরাবন্দি হন রাম চরণ। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
‘রাঙ্গাস্থালাম’ খ্যাত অভিনেতা রাম চরণের সংগ্রহে আরো বেশ কিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। তা হলো—অ্যাস্টন মার্টিন ভি৮ ভ্যানটেজ, রোলস রয়েস ফ্যান্টম, রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এবং মার্সিডিজ বেঞ্জ জিএল৩৫০।
মজার বিষয় হলো, কিছুদিন আগে রাম চরণের সহশিল্পী এনটিআর জুনিয়র উরুস গ্রাফাইট ক্যাপসুল এডিশনের ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন। কয়েকদিন আগে কৃতি স্যাননও মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেন।
রাম চরণের পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। এছাড়া প্রসিদ্ধ নির্মাতা শংকরের সঙ্গে একটি সিনেমা দেখা যাবে তাকে। পাশাপাশি বাবা চিরঞ্জীবীর ‘আচার্য’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। এটি প্রযোজনাও করছেন এই অভিনেতা।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত