অবশেষে জানা গেল নুসরাতের সন্তানের পিতা কে
সদ্য মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। ছেলের জন্মের পরদিন সন্তানের নাম জানালেও তার বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার ছেলের বাবার নাম সবার সামনে আনলেন তিনি।
বুধবার রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে।
কলকাতা পৌরসভার ওয়েবসাইটে দেখা যায়, নথিভুক্ত ফরমে ছেলের নাম লেখা হয়েছে ঈশান দাশগুপ্ত। আর বাবার নাম দেবাশিষ দাশগুপ্ত ওরফে অভিনেতা যশ। নীচে মায়ের নামের পাশে লেখা নুসরাত জাহান রুহি।
গত এক বছর ধরে সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। তারকা যুগল প্রকাশ্যে এ নিয়ে কোনও কথা মুখে আনেননি। বরং, নেটমাধ্যমে নানা ভাবে আকারে-ইঙ্গিতে মান্যতা দিয়েছেন তাদের সম্পর্ককে। সেই থেকে দুইয়ে দুইয়ে চার ইতোমধ্যেই করে নিয়েছেন দুই তারকার অনুরাগীরা। তার পরেও নুসরাত বা যশের মুখ থেকে সরাসরি কিছু জানতে না পারায় ঈশানের পিতৃপরিচয় নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। কিন্তু বুধবার রাত সাড়ে ৯টার পর পৌরসভার স্বাস্থ্য বিভাগ বার্থ সার্টিফিকেটের পোর্টাল আপডেট করতেই সবার সামনে পরিষ্কার হয়ে যায় কে নুসরাতের সন্তানের বাবা।
প্রীতি / প্রীতি
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত