ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টাইমের প্রভাবশালীদের তালিকায় মমতা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ২:১

বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম যে তালিকা প্রকাশ করেছে তাতে আছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন।

টাইম ম্যাগাজিনের ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন। এ ছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও তালিকায় স্থান পেয়েছেন। স্থানীয় সময় বুধবার তালিকাটি প্রকাশিত হয়।

প্রভাবশালী রাজনীতিকের তালিকায় থাকা মমতা ব্যানার্জি সম্পর্কে টাইম ম্যাগাজিন লিখেছে, ভারতীয় রাজনীতিতে তিনি (মমতা) দৃঢ় মুখ। তার দল সম্পর্কে বলা হয়, ‘তিনি (মমতা) দলকে নেতৃত্ব দেন না, তিনি নিজেই এক দল।’ মমতার মধ্যে গণমূখী আন্দোলন করার ক্ষমতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিলেন মমতা। ওই নির্বাচনে অনাকাঙ্খিত ভরাডুবি হয়েছিল ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির। দলটির শীর্ষ নেতারা উঠেপড়ে লেগেও হারাতে পারেননি তৃণমূল কংগ্রেসকে।

ধারণা করা হচ্ছে, আগামীতে পুরো ভারতের জাতীয় রাজনীতিতে মোদিবিরোধী মুখ হতে পারেন মমতা। সামনে ভারতের লোকসভা নির্বাচন। ওই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তার অবস্থান হতে পারে দৃঢ়।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত