‘জিয়া মুক্তিযোদ্ধা নন’— সংসদে এমন বক্তব্য এক্সপাঞ্জের দাবি হারুনের
‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি মুক্তিযোদ্ধা নন’—সংসদে বলা এসব কথা সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে জনমত যাচাইয়ের ওপর বক্তব্য দিতে গিয়ে এ দাবি জানান তিনি।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে সংসদের বৈঠক শুরু হয়।
সংসদে হারুনুর রশীদ বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি’—এগুলো সংসদে বলা হয়েছে। এগুলো সংসদের কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। এগুলো অসত্য। এগুলো যদি আপনি এক্সপাঞ্জ না করেন, তাহলে সংসদে আমাদের কথা বলে লাভ কী?
বিএনপির এই সাংসদ আরও বলেন, আমি মনে করি, যেখানে ন্যাশনাল আর্কাইভসের মুক্তিযুদ্ধের দলিল রচিত হয়েছে, তার মধ্যে কি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা হিসেবে লিপিবদ্ধ নেই? তাহলে আজ আমরা এসব কথা কেন বলছি? আমি মনে করি, এগুলো পরিহার করা উচিত।
হারুনুর রশীদ বলেন, জিয়াউর রহমান বীরত্বের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেখানে ২৮৭ জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছেন। এই সেক্টরের দুজন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন। তারা হলেন সিপাহী হামিদুর রহমান ও ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন