নিয়মিত অসত্য বক্তব্য বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে : কাদের
নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে বিএনপি রেওয়াজে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এই অভিযোগ করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মতো চর্বিত চর্বন। নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই। কোনো মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেপ্তার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ? তাহলে কি দেশে বিচারব্যবস্থা বা আইন আদালত থাকবে না?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে৷ অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীর পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে। সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তখন কি মগের মুল্লুক মনে হয়নি?’
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়? বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল, শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে- এ প্রত্যয় নিয়ে তো বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিল বিএনপিই। যাদের রাজনীতি জনগণনির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদের কে সম্মান করবে?’
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘জনগণ যাদের ওপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে আর বিএনপি এখন সেটাই করছে। আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল। নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।’
প্রীতি / প্রীতি
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা