সড়কে ভোগান্তির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ জামায়াতের
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। সমাবেশ ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন থেকে ঢাকায় এসেছেন দলটির বহু নেতা-কর্মী ও সমর্থক।
এতে সকাল থেকেই ঢাকার বেশ কিছু সড়কে যান চলাচলে ধীরগতি নেমেছে। কর্মস্থলমুখী মানুষকে গন্তব্যে পৌঁছুতে ভোগান্তি পোহাতে দেখা গেছে।সমাবেশ ঘিরে যানজট ও যান চলাচলে বিঘ্ন ঘটায় সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে জামায়াত। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গুগল ম্যাপের ছবি পোস্ট করে এ দুঃখ প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে লেখা হয়েছে—সুপ্রিয় নগরবাসী, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সুবিধার্থে ম্যাপটি সংযুক্ত করা হলো।
এদিকে, জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। শনিবার সকালে সমাবেশ শুরুর আগেই পুরো উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। অনেকে উদ্যানে প্রবেশ করতে না পেরে আশপাশের সড়কে অবস্থান নেন। এতে বিশেষত, বাংলামোটর, শাহবাগ, সায়েন্সল্যাব, মৎস্যভবন, পুরানা পল্টনসহ আশপাশের বিভিন্ন সড়ক কার্যত অচল হয়ে পড়ে।
দলীয় সূত্র বলছে, জাতীয় সমাবেশ ঘিরে অন্তত ১০ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করছে জামায়াত।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'