বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না : রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না।
আজ (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি৷
রাশেদ প্রধান বলেন, গতবছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন৷ তিনি বলেছিলেন রাজাকার৷ সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল৷ নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে৷ ইতিহাস থেকে শিক্ষা নেন৷ ভুল করবেন না৷
তিনি আরও বলেন, নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না৷ আপনাদেরও জনতা বাংলা থেকে বিতাড়িত করে দেবে৷ আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না৷ বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না৷ আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি ও পাথর দিয়ে হত্যা দেখতে চাই না৷
রাশেদ প্রধান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে ভোট ও প্রবাসীদের ভোটাধিকার আদায়ের কথা বলছে, সেই দাবির সাথে আমার দল একমত৷ একইসাথে আমরা দুটি দাবি উত্থাপন করছি— বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি চলবে না৷ চলতে দেওয়া হবে না৷ তাদের নিষিদ্ধ করতে হবে৷ দ্বিতীয়ত ভারত থেকে পুশ ইন হচ্ছে। সীমান্তে হত্যা হচ্ছে৷ অতীতে আমার দেশের ফলাফল ওদিক থেকে নির্ধারণ হয়েছে৷ সুতরাং সকল মজলুমকে একত্রিত হতে হবে৷ বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না৷ আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও কোরআনের বাংলাদেশ
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'