‘সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন চালু রয়েছে’
সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও চালু রয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের যোদ্ধা তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী জুনায়েদুর রহমান।
আজ (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শত শত শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। গত বছরের ১৮ জুলাই আমি উত্তরায় স্নাইপার বুলেটে বিদ্ধ হই। যারা নির্বিচারে হাজার হাজার মানুষকে শহীদ করেছে, তারা কোনোভাবে একটি রাজনৈতিক দল হতে পারে না। একটা সন্ত্রাসী দল দেশের রাজনীতিতে বিরাজ করুক, আমরা তা চাই না। আমরা চাই, জুলাইসহ সকল গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক।
তিনি আরও বলেন, সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও চালু রয়েছে। ফ্যাসিবাদের শিকড় যতোই গভীরে থাকুক, তার মূলোৎপাটন না করা অব্দি আমাদের লড়াই চলমান থাকবে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, সকল দলের সমান সুযোগ ও অংশগ্রহণ থাকবে। আর এভাবেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।
সাত দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'