ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

তালেবানকে নিয়ন্ত্রণ নয়, সতর্ক করলেন ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১০:২৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ববাসীর উচিত আফগানিস্তানের তালেবানকে উৎসাহিত করা, তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা ঠিক হবে না। আফগানিস্তানকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে না বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র ‘কানেক্ট দা ওয়ার্ল্ড’ অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এসব কথা বলেন।

তিনি বলেন, তালেবানকে উৎসাহিত করলে আফগানিস্তানের বর্তমান গোলযোগপূর্ণ ও সংকটাপন্ন অবস্থার অবসান হতে পারে।

ইমরান খান বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার স্পষ্টভাবে অনুভব করে যে, আন্তর্জাতিক সাহায্য ও সহযোগিতা ছাড়া তারা চলমান সঙ্কটের অবসান ঘটাতে পারবে না। ফলে আমাদের উচিত হবে তাদেরকে সঠিক দিকনির্দেশনা দেয়া।

তিনি বলেন, এখান থেকে আফগানিস্তান কোথায় যাবে আমরা কেউ তা ধারণা করতে পারি না। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে, ৪০ বছর পর দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে।

ইমরান খান বলেন, তালেবান আগেই বলেছে যে, তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে, তারা তাদের প্রেক্ষাপট থেকে নারীর অধিকার দিতে চায়। তারা মানবাধিকার চায়, তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, এ পর্যন্ত তারা যা বলেছে তাতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় যে, তারা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা চাইছে। কিন্তু যদি ভুল হয় তাহলে সত্যিই আমরা চিন্তিত আফগানিস্তানে আবার গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেবে, বৃহত্তম মানবিক সংকট সৃষ্টি হবে, বিশাল আকারের উদ্বাস্তু সমস্যা তৈরি হবে। আফগানিস্তান আবার অস্থিতিশীল হবে এবং আফগান ভূখণ্ডে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পার্স টুডে

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান