ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ২:১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থীতিশীল রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।

দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। 

জামায়াত আমিরের অস্ত্রোপচার পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম। সার্জারি চলে দুপুর ১২টা পর্যন্ত। পরে সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডা. শফিকুর রহমানের সার্জারির আপডেট তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের শুরুতে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এমএসএম / এমএসএম

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান