সেলিমের ‘গুনিন’-এ রাবেয়া হচ্ছেন পরীমনি
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সেই গুঞ্জন এবার সত্যি হলো। সেলিমের ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা। যেখানে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা নিজেই। সিনেমাটিতে অভিনয়ের জন্য এদিন সন্ধ্যায় পরী চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান তিনি।
পরীমনি বলেন, আমি জেল থেকে যেদিন বের হই সেদিনই গিয়াস উদ্দিন সেলিম ভাই প্রস্তাবটি দিয়েছিলেন। এটি আমার জন্য ছিল সেরা উপহারের মতো।
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ। এরইমধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বলেও জানান গিয়াস উদ্দিন সেলিম। আগামী ১০ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।
তার আগে ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর সিনেমার বাকি কাজ হবে মানিকগঞ্জে।
৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুনিন’-এর কাহিনী। সেখানে জিন–ভূত তাড়ানো হয়। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে উড়ছে লাল কাপড়ের নিশান। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া। যে চরিত্রটি করবেন পরীমণি।
উল্লেখ্য, ‘গুনিন’-এর রাবেয়া চরিত্রের জন্য এর আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। তবে শিডিউল জটিলতার কারণে তিনি সিনেমাটি ছেড়ে দেন। এটি প্রযোজনায় একটি ওটিটি প্লাটফর্ম।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত