ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ডিম-মুরগির বাজারে আগুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ১:১৫

করোনা মহামারীর বিপর্যয় থেকে জীবন যখন স্বাভাবিকের পথে, তখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা ভোগাচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপ্রয়োজনীয় বাজারে বেড়েছে কাঁচামরিচে ঝাল, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিম ও মুরগির দাম। ডিমের দাম ডজনপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সব ধরনের মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, কাঁচামরিচের দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। বেড়েছে মুরগির ডিমের দাম। ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা করে।

এদিকে তরকারি বিক্রেতারা বলছেন, কয়েক দিন ধরেই কাঁচামরিচের দামে ঊর্ধ্বগতি। পাইকারি বাজারে কেজিপ্রতি ১০০ টাকার ‍উপরে কেনা। আমরা ১১৫-১২০ টাকায় বিক্রি করছি। অন্যান্য তরকারি আগের দামে বিক্রি করলেও শসা ও গাজরের দাম বেশ চড়া। শসা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায় এবং গাজর ১০০ থেকে ১১০ টাকায়।

অন্যদিকে, মাংসের মধ্যে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকা কেজি দরে, সোনালী ২৮০ থেকে ৩১০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি এবং খাসির মাংস ৮০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতারা বলছেন, লকডাউন তুলে দেয়ার পরপর বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান বেড়েছে। তাই ডিম ও মুরগির চাহিদা বেড়েছে ব্যাপকহারে। এ কারণে সব ধরনের মুরগি ও ডিমের দাম বেড়েছে।

এক মুদি বিক্রেতা বলেন, বাজারে ক্রেতা বেড়েছে। তবে পণ্যের দামে খুব বেশি নয়-ছয় নেই। সয়াবিন তেলের দাম পাইকারি বাজারে বেড়েছে বলে শুনেছি। তবে তার প্রভাব এখনো খুচরা বাজারে পড়েনি। অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে।

বাজারে দেখা গেছে, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকা, বোতলজাত সয়াবিন ৫ লিটার বিক্রি হচ্ছে ৭২০-৭৩০ টাকায়। দেশি পেঁয়াজ ৪৮-৫০, রসুন ১২০, আদা ১৪০ ও আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জামান / জামান

তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম