ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাবুলে ড্রোন হামলার দোষ স্বীকার যুক্তরাষ্ট্রের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ২:৫

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর কাবুলে ড্রোন হামলা চালিয়ে ১০ সাধারণ আফগানকে হত্যার বিষয়টি স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল ৭ শিশুও। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি সংবাদমাধ্যমকে বলেন, ওই হামলা একটি দুঃখজনক ঘটনা। ভুল করে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

তিনি জানান, হামলায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে কিভাবে ক্ষতিপূরণ দেয়া যায় সেই বিষয়ে আলোচনা করছে পেন্টাগন।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ড্রোন হামলায় যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের গভীর সহানুভূতি জানাই। আমরা ক্ষমাপ্রার্থী। এই ভুল থেকে ভবিষ্যতে আমরা শিক্ষা নেব।

কিভাবে ভুল হয়েছে সে বিষয়ে কেনেথ বলেন, আমাদের কাছে খবর ছিল সাদা রঙের একটি গাড়িতে করে জঙ্গিরা যাচ্ছে। আমরা গাড়ির গতিবিধি লক্ষ্য করে হামলা চালাই। কিন্তু পরে তদন্ত করতে গিয়ে বুঝতে পারি আমাদের কাছে ভুল খবর ছিল।

গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাবুলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। তারা দাবি করে, ওই গাড়িতে করে নাশকতার জন্য যাচ্ছিল আইএস জঙ্গিরা। কিন্তু হামলার পর কাবুলের বাসিন্দা জেমারি আহমদির মেয়ে সামিয়া আহমদি দাবি করেন, ওই হামলায় তাদের পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের