নুসরাতের ছেলের বাবা হওয়ায় নিষিদ্ধ যশ!
মা হয়েছেন কলকাতার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। তার ছেলের নাম রেখেছেন ঈশান। তবে ছেলের বাবার নাম নিয়ে গেল কয়েক মাস ধরেই হয়েছে অনেক হৈচৈ। অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে নিশ্চিত হওয়া গেল ঈশানের বাবা নায়ক যশ দাসগুপ্ত। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের ক্ষোভের মুখে পড়েছেন যশ। তারা নাকি বেশ ধাক্কা খেয়েছেন এই খবরে।
অভিনেতার এমন অনেক অনুরাগী আছেন যারা যশের বিপরীতে মধুমিতা ছাড়া আর কাউকে মেনে নিতে পারেন না। ‘যশরাত’-কে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হওয়ার পর থেকেই নানা পোস্টেও সে কথা জানিয়েছেন তারা।
এদিকে সদ্যোজাত ঈশানের বাবা যে যশ এ কথা নিশ্চিত হওয়া গেল ১৫ সেপ্টেম্বর রাতে কলকাতা পৌরসভার ওয়েবসাইটে নুসরাতের সন্তানের জন্ম নিবন্ধনপত্র দেখে। সেখানে ঈশানের বাবার নামের জায়গায় যশের নাম রয়েছে। ব্যস, এরপর থেকেই বৃহস্পতিবার যশকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তার অনুরাগীরা।
এখানেই শেষ নয়, তীব্র অভিমানে অনুরাগীরা যশের একটি ছবিতে ‘ব্যানড’ বা ‘নিষিদ্ধ’ শব্দটি লিখে সেটি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। ছবির তলায় হ্যাশট্যাগ ব্যবহার করে বড় হরফে লেখা, ‘আমরা যশ দাশগুপ্তকে চাই না’। পাশাপাশি, অন্য অনুরাগীদেরও যশকে সমর্থন না করার আবেদন জানানো হয়েছে সেই পোস্টে।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত