কলকাতার ‘বাজি’ দিয়ে খুলছে ঢাকার মধুমিতা হল
ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল দেড় বছর পর দর্শকদের জন্য খুলছে কলকাতা থেকে আমদানি করা 'বাজি' সিনেমা দিয়ে। আগামী ৮ অক্টোবর কলকাতায় মুক্তি পাবে জিৎ ও মিমি চক্রবর্তী অভিনীত 'বাজি' সিনেমা। একই দিনে মধুমিতা হলেও মুক্তি পাবে সিনেমাটি। মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ এ তথ্য জানিয়েছেন।
ইফতেখার উদ্দীন নওশাদ জানান, অনেক দিন হল বন্ধ রেখেছিলাম। দর্শকদের কথা ভেবে হল খুলছি। আশা করছি, দর্শকরা হলে আসবেন। সাউন্ড মেশিন, পর্দা, প্রজেক্টরসহ সব ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। এছাড়া হলের ভেতরের পরিবেশ সুন্দর করতে সবকিছু করা হচ্ছে।
আমরা ইংরেজি সিনেমা চালানোর প্রস্তুতিও নিচ্ছি। প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, তারা তাদের নতুন সিনেমাগুলো আগে প্রেক্ষাগৃহে মুক্তি দেবে। দেশের নতুন সিনেমা না পেলে ইংরেজি সিনেমা দিয়ে হল চালু রাখার চেষ্টা করব। এসব চিন্তা করে নতুন সাউন্ড সিস্টেম এনেছি। আগামী ডিসেম্বরে দর্শকরা নতুন প্রজেক্টর মেশিন, পর্দা ও ডলবি সাউন্ড পাবেন।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত