কথা বলতে পারছেন না বাপ্পি লাহিড়ী
গলার স্বর হারিয়ে কথা বলতে পারছেন না কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। বেশ কয়েকদিন ধরেই বলিউডে এমন জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে তার পুত্র সুরকার বাপ্পা লাহিড়ীর কথায় জল্পনা আরো বেড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, পাঁচ কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেলেও শরীর সম্পন্ন সুস্থ হয়নি এ গায়কের। এরপরেই নাকি গলার সুর হারিয়েছেন বাপ্পি!
জানা যায়, বাবার অসুস্থতার খবর পেয়ে কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ভারতে ফিরেন ছেলে বাপ্পা। এরপর থেকেই মুম্বাইয়ে অবস্থান করেছেন তিনি। সেখানে বাবা বাপ্পি লাহিড়ীর খেয়াল রাখছেন তিনি।
বাপ্পির পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ফুসফুস সংক্রান্ত বেশ কিছু সমস্যা ধরা পড়েছে এ সুরকার-গায়কের। সেজন্যই নাকি ডাক্তারদের নির্দেশে তার কথা বলা নিষেধ।
বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী বলেন, বাবা বর্তমানে খুবই দুর্বল। ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে। তবে ফুসফুসে সংক্রমণ হওয়ায় একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে। কথা না বলাটা চিকিৎসার অংশ। চিকিৎসকই বাবাকে কণ্ঠের বিশ্রাম দিতে বলেছেন। আশা করছি শিগগিরই বাবা ঠিক হয়ে যাবেন।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত