তালের পায়েস তৈরির রেসিপি
পাকা তালের সুমিষ্ট স্বাদ পছন্দ করেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। তাল দিয়ে তৈরি নানা স্বাদের পিঠা তো খাওয়া হয়ই, মিষ্টি এই ফল দিয়ে তৈরি করা যায় পায়েসও। সেজন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা চাল, দুধ ইত্যাদির সঙ্গে তালের রস মিশিয়ে রান্না করলে খুব সহজেই তৈরি করা যাবে সুস্বাদু তালের পায়েস। চলুন তবে জেনে নেওয়া যাক, তালের পায়েস তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পোলাওর চাল- এক মুঠো
ঘন দুধ- আধ লিটার
জ্বাল দেওয়া তালের রস- ৫ টেবিল চামচ
চিনি- পরিমাণ মতো
কাজু বাদাম ও কিশমিশ- পরিমাণ মতো
ঘি- ১ টেবিল চামচ
কনডেন্স মিল্ক- স্বাদ অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন
রান্নার পাত্রে ঘি দিয়ে পায়েসের চাল হালকা ভেজে নিন। এবার তাতে দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে বাকি দুধ, তালের রস, চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে ফুটিয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে তাতে কনডেন্স মিল্ক, কাজু বাদাম, কিশমিশ দিয়ে নামিয়ে নিন। চাইলে গরম গরম খেতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু লাগে।
Aminur / Aminur
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত