কাঠামোগত পরিবর্তন না এলে নির্বাচন প্রত্যাখ্যান করব: নাহিদ ইসলাম
রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মালয়েশিয়া সফরকালে গতকাল শনিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় নাহিদ ইসলামের বক্তব্য আজ এনসিপির ফেসবুক পেজে তুলে ধরা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে। কিন্তু গণ-অভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। সেই কাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করব।’
তিনি বলেন, এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের আগের যেকোনো গণ-আন্দোলনের চেয়ে ভিন্ন। এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। তরুণদের উত্থান ঘটেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে। কোথাও বাধাগ্রস্ত হয়েছে। এখন একটা অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়েছে যে সংস্কার হবে, নাকি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি, আমরা নতুন সংবিধান চাই। প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।’
নাহিদ ইসলামের তিন দিনের মালয়েশিয়া সফরের আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।
আজ রাতে তাঁর দেশে ফেরার কথা। আগামী মঙ্গলবার চীনের উদ্দেশে রওনা দেবেন তিনি। এনসিপির সাত নেতা তাঁর সফরসঙ্গী হবেন বলে জানা গেছে।
Aminur / Aminur
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'