বলিউডে ইতিহাস গড়তে চলেছেন কঙ্গনা?
কিছুদিন আগেই একটি ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন কারিনা কাপুর খান। যেটা ছিল ‘পদ্মাবত’ ছবিতে দীপিকা পাড়ুকোনের পাওয়া পারিশ্রমিকের সমান। এটাই কোনো বলিউড নায়িকার পাওয়া সবচেয়ে বেশি পারিশ্রমিক।
ওই একই পরিমাণ পারিশ্রমিক অর্থাৎ, সীতার চরিত্রে ১২ কোটি চাওয়ায় ট্রোলের মুখে পড়তে হয় কারিনাকে। সেই ট্রোলের জবাবে কারিনা বলেছিলেন, নায়করা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনো কথা বলেন না, অথচ নায়িকারা বেশি পারিশ্রমিক চাইলেই কেন তাকে ট্রোল করা হয়?
কিন্তু এবার কঙ্গনা রানাওয়াতকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা যদি সত্যি হয়, তবে বলিউডে নতুন ইতিহাস সৃষ্টি করবেন আলোচিত এই নায়িকা। সম্প্রতি কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘সীতা, দ্য ইনকারনেশন’।
শোনা যাচ্ছে, এই ছবির জন্য কঙ্গনা নাকি ৩২ কোটি টাকা পারিশ্রামিক নিচ্ছেন। যা এ যাবত পাওয়া বলিউডের কোনো নায়িকার প্রাপ্ত সর্বোচ্চ ১২ কোটি পারিশ্রমিকের প্রায় তিনগুণ। যদিও কঙ্গনা আদৌ ৩২ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন কি না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া না গেলেও ছবির পরিচালক অলৌকিক দেশাই সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, ‘যাদের মনে বিশ্বাস আছে তাদের সারা বিশ্ব সাহায্য করে। এখন অবধি বাস্তবে এই চরিত্রকে নিয়ে সেরকম কোনো ছবি হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে আমি আপ্লুত। আমি নিশ্চিত যে, এ ছবির মধ্যদিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।’
অন্যদিকে সম্প্রতি ছবির পোস্টার আপলোড করে ক্যাপশনে কঙ্গনা লেখেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যারা রয়েছেন তারা সকলেই ট্যালেন্টেড অভিনেতা। সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়েই তিনি এই নতুন ছবি শুরু করতে চান।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে