শোকজের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান
শোকজের জবাব দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেন, আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো।তবে কবে, কখন তিনি এর জবাব দেবেন তা বলেননি। বিএনপির এই নেতা বলেন, এখনও হাতে আরও সময় আছে। দেখি কী করি। তবে নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান তিনি।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে এ বিষয়ে মোবাইলে গণমাধ্যমকর্মীদের কাছে ফজলুর রহমান এসব কথা বলেন।জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ফজলুর রহমান বলেন, মেহমান যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কি না, তা দেখার অনুরোধ করি।অভিযোগ করে তিনি বলেন, আমার বাসার নিচে কতগুলো ছেলে-মেয়ে, সংখ্যায় সাত-আটজন হবে। তারা সকাল থেকে মব সৃষ্টি করছে।
বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এমএসএম / এমএসএম
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'