ইরাকের কুর্দিস্তান থেকে সন্ত্রাসীদের উচ্ছেদের ঘোষণা ইরানের
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের গোলযোগ সৃষ্টির তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ইরানের সামরিক বাহিনীর চিপস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিপ্লব-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয়ভাবে তৎপর রয়েছে। এসব গোষ্ঠী ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে সহযোগিতা করছে না এবং মার্কিন সামরিক উপস্থিতির কারণে ইরাকের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু দুর্বলতা দেখাচ্ছে।
রবিবার ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে জেনারেল বাকেরি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কুর্দিস্তানের এসব সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা, ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের উসকানিতে এই নেতিবাচক তৎপরতা চালাচ্ছে।
জেনারেল বাকেরি আরও বলেন, “যদিও সন্ত্রাসীরা এ পর্যন্ত বড় ধরনের কোনও সংকট তৈরি করতে পারেনি। তবে তারা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ সৃষ্টির কারণ হয়ে উঠেছে। আমরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনও অপকর্ম বরদাস্ত করব না।” সূত্র: প্রেস টিভি
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা