বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’
বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতে শুরু হচ্ছে গেম শো ‘গেম টাইম’। আজ ২৫ আগস্ট থেকে প্রতি সোমবার রাত ৯টায় শোটি প্রচারিত হবে একযোগে বঙ্গ ও এনটিভিতে।
শো-টির মূল আকর্ষণ এর ভিন্নধর্মী কনসেপ্ট। এতে চারজন প্রতিযোগী দুটি দলে বিভক্ত হয়ে চারটি আলাদা রাউন্ডে অংশ নেবেন। প্রতিটি রাউন্ডের ধরণ আলাদা—কোথাও থাকছে বুদ্ধিমত্তার পরীক্ষা, আবার কোথাও মজার ফিজিক্যাল চ্যালেঞ্জ। ফলে দর্শকরা একই সঙ্গে হাসি, উত্তেজনা ও প্রতিযোগিতার রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। বিজয়ী দলের জন্য থাকছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জেতার সুযোগ।
‘গেম টাইম’-এর উপস্থাপক ও ক্রিয়েটিভ প্রডিউসার ইব্রাহিম বলেন, “আমরা এমন একটি শো তৈরি করতে চেয়েছিলাম যা স্মার্ট, মজাদার এবং সবার জন্য উপভোগ্য হবে। দর্শকরা সোফায় বসেই প্রতিযোগীদের সাথে খেলার আনন্দ পাবেন।”
শোটি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি শুধু টিভি নয়, ডিজিটাল দর্শকদের জন্যও সমান আকর্ষণীয় হবে। বঙ্গ ব্যবহারকারীরা শোটি বিনামূল্যে অনলাইনে দেখতে পারবেন। যদি সম্প্রচারের সময় মিস হয়ে যায়, তবে যে কোনো সময় বঙ্গ অ্যাপে দেখে নেওয়ার সুবিধাও থাকছে।
আবিদ রহমান / আবিদ রহমান
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক