ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ১০:৩৪

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার নির্বাচনে বড় জয় পেয়েছে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। তিন দিনব্যাপী ভোটগ্রহণের পর বুথফেরত জরিপও আগেই এই দলের জয়ের আভাস দিয়েছিল।

রবিবার জালিয়াতি-কারচুপির অভিযোগের মধ্যে দিয়েই শেষ হয় পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটি। তবে নির্দিষ্ট দলকে ভোট প্রদানে বাধ্য করা এবং ব্যালটবক্স আগেই পূর্ণ করার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। খবর গার্ডিয়ানের

নির্বাচন কমিশন জানিয়েছে, ৫০ ভোট গণনা করে ইউনাইটেড রাশিয়া ৪৬.১১ শতাংশ ভোটে এগিয়ে ছিল। ২১.৪ শতাংশ ভোট নিয়ে তারপরের অবস্থানে রয়েছে কমিউনিস্ট পার্টি। রাজধানী মস্কোতে বিজয়োল্লাসে মেতে উঠেছেন ইউনাইটেড রাশিয়ার শীর্ষ রাজনীতিকরা।

১১টি টাইমজোনের কারণে, নিম্নকক্ষ বা স্টেট দুমার ভোটগ্রহণে লেগেছে তিন দিন। এই তিনদিনে সাড়ে চারশ জনপ্রতিনিধির ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা। এবারও নিজের দলের জয়ের কারণে পুতিনের হাত যে আরও শক্ত হলো তা বলার অপেক্ষা রাখে না।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত