মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন
বাংলাদেশের মডেল অনন্যা আফরিন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস স্টার ইউনিভার্স’-এর মুকুট জয় করেছেন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম নতুনভাবে উজ্জ্বল হলো।
দেশে ফেরার পর রাজধানীতে অনন্যা আফরিনকে ঘিরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে অনন্যা আফরিন আবেগঘন কণ্ঠে বলেন, "এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা এবং আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। মিস স্টার ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি সত্যিই গর্বিত। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি গোটা বাংলাদেশের। দোয়া করবেন যেন ভবিষ্যতেও দেশের নাম আরও উজ্জ্বল করতে পারি।"
অনুষ্ঠানে বক্তারা অনন্যার এই আন্তর্জাতিক অর্জনকে বাংলাদেশের জন্য এক গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনন্যার এই জয় নতুন প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে। সেই সঙ্গে সংস্কৃতি অঙ্গন ও ফ্যাশন দুনিয়ায় বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে। বক্তারা অনন্যার আগামীর পথচলার জন্য শুভকামনা জানান এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
এমএসএম / এমএসএম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক