ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জনপ্রিয়তা কমেছে পুতিনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ২:৫

তিন দিনব্যাপী চলা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও রাশিয়ার রাষ্ট্রক্ষমতায় ফিরছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিরোধীদের ওপর দমনপীড়ন চালিয়েছেন। সোমবার প্রকাশিত নির্বাচনের আংশিক ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
|
চলমান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জনপ্রিয়তা কমেছে পুতিনের। এনডিটিভির খবরে বলা হয়, প্রায় এক পঞ্চমাংশ জনপ্রিয়তা হারিয়েছেন পুতিন।

ইতোমধ্যে ৩৩ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে। এর ভিত্তিতে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলছে, পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ৪৫ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে। এ দলটির নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টি পেয়েছে ২২ শতাংশ ভোট।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়েছিল ইউনাইটেড রাশিয়া। আলেক্সি নাভালনির নেতৃত্বাধীন বিরোধীদের কঠোর হাতে দমনের পর রোববার তিন দিনব্যাপী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ৬৮ বছরের পুতিনের দলের বিজয়ের আভাস পাওয়া যাচ্ছিল।

দীর্ঘদিন ধরেই রাশিয়ার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে ইউনাইটেড রাশিয়া। তবে দলটির শাসনামলে রুশ নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

৪৫০ আসনের রুশ পার্লামেন্টের প্রায় তিন চতুর্থাংশই ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২০ সালে এ সংখ্যাগরিষ্ঠতার বলেই সংবিধানে একটি নতুন সংস্কার আনা হয়। এতে ভ্লাদিমির পুতিনকে আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখার সুযোগ করা হয়। 

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত