ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আসামের হিন্দুরা বিলুপ্তির দ্বারপ্রান্তে : মুখ্যমন্ত্রী হেমন্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ২:৭

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তার রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলোতে বসবাসকারী হিন্দুরা একটি বিশেষ সম্প্রদায়ের (এখানে মুসলিমদের ইঙ্গিত করা হয়েছে) কারণে বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছেন। রোববার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

এ সময় হেমন্ত বিশ্ব শর্মা বিশেষ সম্প্রদায়ের লোকজনের আগ্রাসন থেকে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের (রাষ্ট্রিয় সয়ংসেবক সংঘ) সহযোগিতা চেয়েছেন।

আসামের বরাক উপত্যকায় শিলচর বিমানবন্দরে নেমে শনিবার সকালে তিনি কেশব নিকেতনে আরএসএসের চহার জেলায় প্রধান কার্যালয়ে যান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আসাম আরেকটি কাশ্মির হতে চলেছে।’

বিজেপির এ নেতা বলেন, ‘একটি বিশেষ সম্প্রদায়ের জন্য সত্ররা চরম বিপদের মধ্যে রয়েছেন। একইসঙ্গে যেসব হিন্দুরা চা বাগানের কাছাকাছি এবং সীমান্তের দূরবর্তী গ্রামগুলোয় বসবাস করছেন, ব্যাপক আগ্রাসনের কারণে তারা বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছেন।’

তিনি বলেন, ‘আমি আরএসএসের কর্মকর্তাদের সেসব এলাকায় যেতে বলেছি এবং বিপদ থেকে তাদের প্রতিষ্ঠানকে রক্ষা করতে (সেসব) হিন্দুদের পরামর্শ দিতে বলেছি।’ 

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত