ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ বিকাল ৫:১৪

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মিলে ভোটার সংখ্যা আরো ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল। এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

এর আগে, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়; দাবি-আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।

এরইমধ্যে নির্বাচন কমিশন সচিব বলেছেন, এবার তালিকা তিনটি হবে। এ বছরের শুরুতে নতুন ভোটার নিয়ে ২ মার্চ ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। এরপর বাড়ি বাড়ি তথ্য নেওয়া বাদ পড়াদের হালনাগাদ করে ৩১ আগস্ট যুক্ত করা হয়েছে। এরপর ভোটার তালিকা আইন সংশোধন হওয়ায় জাতীয় নির্বাচনের আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য বা ১৮ বছর বয়সী হবেন তাদেরও তালিকাভুক্ত করা হবে। এরপর চূড়ান্ত ভোটার সংখ্যা হবে ভোটের আগে।

এমএসএম / এমএসএম

আট বিভাগেই বৃষ্টির আভাস

‘ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা’

দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে সই কর‌লো বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগো

মিছিলে ব্যবহারের জন্য মুখোশ ও ককটেল সংগ্রহ করেছিলেন যুবলীগ নেতা ইমন

স্মার্ট চট্টগ্রাম গড়তে প্রযুক্তির প্রয়োগ করছি : মেয়র

তিস্তার পানি বাড়ছে, পাঁচ জেলায় সতর্কসীমায় ওঠার শঙ্কা

ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

ডেঙ্গু প্রতিরোধে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’ পালনের আহ্বান ডিএসসিসির

চুয়েটে নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মিয়ানমারে পাচারের সময় ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রামে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষক সমিতির সর্বাত্মক কর্মবিরতি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন