ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

দেশে নির্মিত হতে যাচ্ছে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৮-২০২৫ বিকাল ৫:৫৪

উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য সরকার একটি ভিত্তি স্থাপন করতে যাচ্ছে। এর অংশ হিসেবে নার্সদের জন্য পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে। এই কাজ বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া অনুদান দিয়েছে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল  অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ— প্রকল্পের আওতায় অনুদান চুক্তি সই হয়েছে। 

প্রকল্পটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা অনুদান সহায়তা বাবদ ৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কৌইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম যৌথভাবে প্রকল্পের চুক্তিতে সই করেন।

এমএসএম / এমএসএম

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ