ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিভাগের সব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৫ বিকাল ৫:৫৯

ঢাকা বিভাগের সব জেলায় আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি সূত্রে জানা গেছে, ঢাকা জেলার নরসিংদী, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। এ সময় তীব্র বজ্রপাত থাকতে পারে।

বজ্রপাতের জন্য সতর্ক করে বলা হয়েছে, এ সময় খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলতে হবে। গাছের নিচে, খোলা মাঠে ও নদীর ধারে দাঁড়ানো যাবে না। বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে নিরাপদ ভবনে আশ্রয় নিতে হবে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ ছাড়া আগামীকাল সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এমএসএম / এমএসএম

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ