ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ টাকা ভ্যাট দিল মাইক্রোসফট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ১০:২৪

বিশ্বের অন্যতম টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা ভ্যাট দিয়েছে। গত জুলাইয়ে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেয়ার পর চলতি সেপ্টেম্বর মাসে প্রথমবার তাদের সেবা বিক্রির বিপরীতে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা করলো প্রতিষ্ঠানটি। বাংলাদেশে গত জুলাই ও আগস্ট মাসে ব্যবসা বাবদ প্রতিষ্ঠানটি ভ্যাটের এই অর্থ জমা দেয়।

এ বিষয়ে দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবীর সোমবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন, অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট প্রথমবারের মতো ভ্যাট দিয়েছে। তবে ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার জন্য তারা কিছুদিন সময় চেয়েছে বলেও তিনি জানান।

নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসেই ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়। যাদের এ দেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই, তাদেরকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে ভ্যাট কর্তৃপক্ষ।

চলতি অর্থবছর তথ্যপ্রযুক্তিখাতের আরও তিন অনাবাসী প্রতিষ্ঠান ফেসবুক, অ্যামাজান ও গুগল বাংলাদেশে ভ্যাট জমা দেওয়া শুরু করেছে। এর সবগুলোই দক্ষিণ ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত প্রতিষ্ঠান।

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক