বিয়ে করলেন ইভা রহমান
আবারো বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইভা রহমান। স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী। গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলাপড় সৃষ্টি হয়েছে।
নতুন স্বামীর নাম নিজের নামে সঙ্গে এরই মধ্যে যুক্ত করেছেন তিনি। তার নতুন নাম- ইভা আরমান। সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমার বাসায় একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছি। অতীত জীবন ভুলে যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি, সারাজীবন যেন এটা বজায় থাকে।
এর আগে কণ্ঠশিল্পী ইভা রহমান বিয়ে করেছিলেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে। প্রেজেন্টার হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলে। কাজের সুবাদেই বেসরকারি চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে মন দেয়া-নেয়া। সে প্রেম গড়ায় বিয়েতে। মাহফুজুর রহমানকে বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা।
ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকি’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’, ’মন আমার’, ‘মন সাগড়ে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামগুলো থেকে বাছাই করা একগুচ্ছ গান চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।
জামান / জামান
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে