১২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘নন্দিনী’
পরিতোষ বাড়ৈয়ের জনপ্রিয় উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘নন্দিনী’ আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল।
মুক্তি উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা নাজিরা মৌ, অভিনেতা ফজলুর রহমান বাবু, আজম খান, কণ্ঠশিল্পী কাজী শুভ, কাহিনীকার পরিতোষ বাড়ৈ, গীতিকার জাহিদ আকবরসহ চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত আরও অনেকে।
নায়িকা নাজিরা মৌ বলেন, “‘নন্দিনী’ সিনেমার শুটিংয়ের আগে আমাকে ‘নরক নন্দিনী’ উপন্যাসটি পড়ার জন্য দেওয়া হয়েছিল। গল্পটি পড়ার পর আর কোনো দ্বিধা না করে অভিনয় করার জন্য রাজি হয়ে যাই। আমার কাছে এই সিনেমাটি স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আশা করি দর্শকেরাও সিনেমাটি উপভোগ করবেন।”
অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, “আমাদের ‘নন্দিনী’ সিনেমায় যারা কাজ করেছেন, প্রত্যেকেই তাঁদের সর্বোচ্চ দিয়ে অভিনয় করেছেন। সবার চেষ্টা ছিল দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দেওয়া। দর্শকরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন, আমি বিশ্বাস করি তাঁরা গল্পে ডুবে যাবেন।”
পরিচালক সোয়াইবুর রহমান রাসেল জানান, “নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নন্দিনী’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিরা মৌ। সাংবাদিক পলাশ চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।”
চলচ্চিত্রটিতে মোট পাঁচটি গান রয়েছে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ, স্বরলিপি ও দোলা।
এমএসএম / এমএসএম
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী