ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৭:৫২

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে চাওয়া একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। তবে, তিনি দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের (ভ্রমণ অনুমতি) জন্য কোনো সহায়তা লাগলে, তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফেরানোর কোনো প্রক্রিয়া সরকার হাতে নেবে কিনা, জানতে চান এক সাংবাদিক। জবাবে উপদেষ্টা বলেন, দেখুন, উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যেকোনো সময়ে। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো ঝামেলা থাকে, সেটার সমাধান আমরা করব। কিন্তু সিদ্ধান্ত তার নিতে হবে(দেশের ফেরার)।
তারেক রহমানকে ফেরাতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, এমন পাল্টা প্রশ্নে উপদেষ্টার ভাষ্য, সেটা তো আমাদের করার প্রয়োজন নেই। তার মানে দাঁড়াবে যে আপনি আসেন না কেন। সেটা তো আমরা বলব না। উনি যখন আসতে চাইবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা দেওয়ার সেটা অবশ্যই করব।
তারেক রহমান লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, উনি মিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা আমি জানি না। যদি করেও থাকেন তা আমার অগোচরে আসে নাই। উনি আসতে চাইবেন যখন, তখন তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার প্রয়োজন হবে, সেটা দিতে পারব।
এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এ রায় দেওয়া হয়।

 

Aminur / Aminur

চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

বিশ্ব হেড অ্যান্ড নেক ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় ইএনটি ইনস্টিটিউটে এভিটি ক্যান্সার সেন্টার উদ্বোধন