অক্টোবরে ইরাক ছাড়ছে মার্কিন সেনারা
ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেছেন, এ বছরের অক্টোবর থেকেই মার্কিন সেনা প্রত্যাহার শুরু কবে। প্রথম ধাপে যুদ্ধসেনাদের ইরাক থেকে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। কিছু সেনা কর্মকর্তাকে ইরাকে রেখে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য। ইরাকের এক এমপিও গণমাধ্যমকে একথা জানিয়েছেন। গত জুলাইয়ে বাগদাদ-ওয়াশিংটন চুক্তির আলোকেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারির পর ইরাকে আর কোনো মার্কিন যুদ্ধসেনা থাকবে না। তবে সেনা প্রত্যাহারের পরও মার্কিনজোট ইরাকের বিভিন্ন স্থানে আইএস লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালাতে পারে। বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এদের মধ্য থেকে কতজনকে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাগদাদে অবস্থান করবে তা জানানো হয়নি।
মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যঅঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও গতবছর গণমাধ্যমকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। ২০০৩ থেকে আল-কায়দা দমনের নামে ইরাকে হামলা চালায় মার্কিন সামরিক জোট।
জামান / জামান
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট