সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাঁজার আসর
এবার দুর্গাপূজায় মদ-গাজার আসর বসানো যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষ্যে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ রয়েছ।
উপদেষ্টা বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে।
এমএসএম / এমএসএম
ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর
নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী
নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে
সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি
রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার
বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান
জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত