চালতার আচার তৈরির রেসিপি
চালতা দিয়ে তৈরি করা যায় বেশ কয়েক পদের খাবার। বিশেষ করে চালতার ডাল কিংবা চালতা মাখা সবার পছন্দের। তবে পিছিয়ে নেই চালতার আচারও। চালতার মুখরোচক আচার তৈরি করে সংরক্ষণ করা যায় অনেকদিন। মুখি রুচি বাড়াতেও এই আচারের জুড়ি নেই। চলুন জেনে নেওয়া যাক চালতার আচার তৈরির রেসিপি
তৈরি করতে যা লাগবে
চালতা- ১টি
রসুন কুচি- ২ কোয়া
পাঁচফোড়ন- ২ চা চামচ
হলুদ- আধা চা চামচ
সরিষার তেল- ১/৩ কাপ
শুকনা মরিচ- ৫/৬টি
চিনি- পরিমাণমতো
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
চালতার খোসা ছাড়িয়ে টুকরা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি নিয়ে তাতে হলুদ ও লবণ দিন। এবার তাতে চালতার টুকরা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি ছেঁকে চালতাগুলো ঠান্ডা করে থেঁতলে নিন। পাঁচফোড়ন ও শুকনা মরিচ হালকা টেলে নিয়ে আধাভাঙা করে গুঁড়া করুন। আচার তৈরির কড়াইতে তেল গরম করে রসুন কুচি দিন। এবার তাতে মরিচ ও পাঁচফোড়নের গুঁড়া দিন। এরপর দিয়ে দিন চালতার টুকরাগুলো। পরিমাণমতো চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। শুকনো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।
Aminur / Aminur
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন