ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:৩৮

নেপালে চলমান রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ম‌ধ্যে দেশ‌টিতে আটকেপড়া বাংলাদে‌শি নাগ‌রিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আজ বৃহস্প‌তিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মি‌নিট ও ৫টা ৪৫‌ মি‌নিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকা যাওয়ার কথা ছিল, তারা আজ বিমানের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারেন।

নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপা‌ল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে সেখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন।

এছাড়া, বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশ‌টিতে। এ‌দিকে, আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরছে।

এমএসএম / এমএসএম

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ