২৪ সেপ্টেম্বর লাইভে আসছেন শাবনূর
ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। গত তিন দশকে তার মতো জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ঢালিউডের খুব কম নায়িকাই পেয়েছেন। অনেক বছর ধরেই সিনেমার বাইরে রয়েছেন বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী এই তারকা।
এক সময় সামাজিক মাধ্যম থেকেও দূরে ছিলেন শাবনূর। তবে ইদানীং ভার্চুয়াল জগতে বেশ সরব তিনি। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হচ্ছেন অনুসারীদের সামনে। গত ১৪ সেপ্টেম্বর ‘শাবনূর’ নামে ইউটিউবে একটি চ্যানেল খোলেন তিনি। এই কাজে তাকে সহযোগিতা করেন ছোট বোন ঝুমুর। এবার প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন শাবনূর। আর সেটি হবে তার ইউটিউব চ্যানেলে। আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিডনি থেকে এই লাইভে আসবেন তিনি।
এ প্রসঙ্গে শাবনূর জানান, অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার তাহলে সেটাই করব। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় আসছি।
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সবশেষ সিনেমা ‘পাগল মানুষ’। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। তবে অস্ট্রেলিয়া জীবনের বিভিন্ন মুহূর্ত ধারণ করে ইউটিউবে প্রকাশ করবেন বলে কিছুদিন আগে জানিয়েছিলেন তিনি। পাশাপাশি কিছু মজার ও রুচিশীল কনটেন্টও উপহার দিতে চান।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত