ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-ভারতসহ ৬ দেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:১৯

বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ইউএসজিএস বলেছে, রোববার মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার ছয় দেশ। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারতসহ ছয় দেশ কেঁপে উঠেছে।

ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Aminur / Aminur

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ