সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তান চেয়েছিল তালেবান সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। শুধু তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে, সে দাবিও রেখেছিল ইসলামাবাদ।
নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা চলাকালে এই বৈঠক হওয়ার কথা ছিল। ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। ফলে বৈঠক বাতিল হয়। নেপাল এই সম্মেলনের আয়োজক ছিলো।
তালেবান আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসন ব্যবস্থা এখনো বিশ্ব স্বীকৃতি পায়নি। ভারতের দাবি, যেহেতু তালেবানকে এখনো অনেক দেশ স্বীকৃতি দেয়নি, তাই এমন বৈঠকে তাদের প্রতিনিধিদের ডাকার কোনো গুরুত্ব নেই।
এদিকে, এমন পরিস্থিতিতে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার প্রতীক্ষায় রয়েছেন। তালেবান সরকার আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘে দূত নিয়োগ দিয়েছে। তবে জাতিসংঘ এ বিষয়ে এখনো কোনো প্রকার সম্মতি জানায়নি।
জামান / জামান
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক