ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাকসু-চাকসু নির্বাচনও ভালোভাবে হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও ভালোভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। এ সময়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ দুটি (রাকসু-চাকসু) নির্বাচনের ক্ষেত্রে তাদের (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) কোনো উদ্বেগ নেই। আমরা আশা করি নির্বাচন দুটি খুব ভালোভাবে হবে। আপনাদের (সাংবাদিক) সাহায্য সহযোগিতাও আমাদের দরকার। আপনারা যারা ওখানে যাবেন, পর্যবেক্ষণ করতে পারবেন। আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থাও রাখবেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক উৎসাহ-উদ্দীপনা নাকি বিরাজ করছে দুটি প্রতিষ্ঠানে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। আমরা আশা করি ভালোভাবে নির্বাচন দুটি আমরা সম্পন্ন করতে পারবো।

এমএসএম / এমএসএম

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ