প্রকাশ পেল প্রিয়া অনন্যা-লিটন'র 'রঙ্গিলা কইতর
এ সময়ের মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত ‘রঙ্গিলা কইতর' শিরোনামে মিউজিক ভিডিওটি ফ্ল্যাশ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। রনক রায়হান এর কথায় ও সুরে সঙ্গীত আয়োজন করেছেন এন এ ফরহাদ। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী আকাশ মাহমুদ ও শাহনাজ রহমান স্বীকৃতি।প্রিয়া অনন্যার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আমিনুর ইসলাম লিটন।গানটিতে ভিডিও পরিচালনা করেছেন নাজমুল ইভান। গানটিতে কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেল্লাল।
মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, ‘রঙ্গিলা কইতর' শিরোনামে গানটি অসাধারণ রোমান্টিক গান। আমি আর লিটন ভাইয়ের সঙ্গে প্রথমবারের মত কাজ করলাম ভালো লেগছে। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।
এ প্রসঙ্গে অভিনেতা আমিনুর ইসলাম লিটন বলেন, গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পী আকাশ মাহমুদ ও স্বীকৃতির গাওয়া গানটি দারুণ হয়েছে । আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা।
নির্মাতা নাজমুল ইভান বলেন, ‘রঙ্গিলা কইতর' আকাশ মাহমুদ ও স্বীকৃতি'র গাওয়া গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যা ও আমিনুর ইসলাম লিটনের রসায়নটা দারুণ ছিলো। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।
এমএসএম / এমএসএম
কাকে ভালোবাসলাম আর কোথায় গেলাম: শাকিব খান
লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ
কেয়া পায়েলের যত্নে থেকো
নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!
উত্তাল দিল্লি, শিক্ষার্থীদের জন্য গায়িকা নেহা কক্করের বার্তা
ক্ষমতার পতন নিয়ে আলোচিত যত সিনেমা
ফিরে আসার গল্পে দীপা
৩ হাজার বছরের প্রাচীন গহনা পরে বিতর্কে জেনডায়া
শিল্পীর শৃঙ্খলাবদ্ধ জীবন জরুরি
মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
ফারিয়ার নতুন মিশন
যে অভ্যাস পরিবর্তন করতে পারছেন না জয়া