অবশেষে কোভিশিল্ডের স্বীকৃতি যুক্তরাজ্যে
অবশেষে অ্যাস্ট্রাজেনেকা টিকার ভারতীয় সংস্করণ অর্থাৎ কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য। এর ফলে কোভিশিল্ডগ্রহীতারা এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। তবে প্রবেশকারীরা ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকা থেকে ছাড় পাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।
এর আগে কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের নানা টালবাহানায় চরম ক্ষুব্ধ হয় ভারত। কারণ, এটিই তাদের প্রধান টিকা। ভারতীয় জনগণকে এ পর্যন্ত কোভিশিল্ডের অন্তত ৭২ কোটি ডোজ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাজ্যে ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে। যেখানে কিছু দেশ থেকে আগত নাগরিকদের দুই ডোজ টিকা নেওয়া থাকলে আইসোলেশনে থাকতে হবে না বলা হয়। কিন্তু সেই তালিকায় নাম ছিল না ভারতের। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি।
ভারতীয়রা ব্রিটিশদের নিয়মটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী বলে অভিহিত করেছিল। এমনকি এটি না বদলালে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছিল তারা। তবে এ নিয়ে জল বেশি দূর গড়ানোর আগেই সিদ্ধান্ত বদল করেছে যুক্তরাজ্য।
জামান / জামান
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান