আল্লু অর্জুনের প্রেমে পড়েছেন রাশমিকা!
সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘পুস্পা’ নামের একটি সিনেমায়। বহুল আলোচিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই ফাঁকে সহশিল্পী আল্লুকে নিয়ে নিজের ভাবনার কথা প্রকাশ করলেন রাশমিকা।
সুদর্শনা এই অভিনেত্রী বলেছেন, স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের চোখ তার ভীষণ ভালো লাগে। স্পষ্ট বাক্যে রাশমিকার ভাষ্য, ‘আমি আল্লু অর্জুনের চোখের প্রেমে পড়েছি।’
আরো একজন দক্ষিণী তারকার প্রশংসা করেছেন রাশমিকা। তিনি হলেন ফাহাদ ফাসিল। মালায়লাম সিনেমার জনপ্রিয় এই অভিনেতার সম্পর্কে রাশমিকা বলেন, ‘অভিনয়ের সময়ে তিনি (ফাহাদ ফাসিল) যেভাবে তার চোখকে ব্যবহার করেন তা খুবই প্রশংসনীয়।’
ভারতের জাতীয় ক্রাশ হিসেবে খ্যাতি পেয়েছেন রাশমিকা মান্দানা। ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার প্রথম সারিতে আসেন তিনি। এখন বলিউডেও কাজ করছেন নিয়মিত।
উল্লেখ্য, আল্লু অর্জুন ও রাশমিকা জুটির সিনেমা ‘পুস্পা’ নির্মাণ করেছেন সুকুমার। এর টিজার এবং একটি গান প্রকাশ হয়েছে। তাতে চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন আল্লু। ভারতীয় দর্শকরা সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সিনেমারই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।
এদিকে রাশমিকা বলিউডে ‘মিশন মজনু’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। যেখানে তার নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত