নতুন বিজ্ঞাপনচিত্রে অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস চলতি মাসের শুরুর দিকে ওয়ালমার্টের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হন। এবার প্রতিষ্ঠানটির হয়ে প্রথম বিজ্ঞাপনচিত্রে অংশ নিলেন তিনি।
বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত প্রিয়াংকা শুটিং স্পটে। এটি নির্মাণ করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। অপু ছাড়াও এতে মডেল হয়েছেন হেদায়েত উল্লাহ তুর্কী, রফিক মিন্টু, এরশাদ মণ্ডল।
বিজ্ঞাপনচিত্রটি নিয়ে অপু বিশ্বাস বলেন, সম্প্রতি আমি এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছি। আগামী পাঁচ আমি তাদের হয়ে কাজ করব। সেই ধারাবাহিকতায় তাদের প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই প্রতিষ্ঠানের নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় এই ব্র্যান্ডের সুনাম ছড়িয়ে পড়ুক।
শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি দেশের সব টিভি চ্যানেল ও সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, অপু বিশ্বাস সম্প্রতি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এর বাইরে টলিউডের জন্য নচিকেতার লেখা ‘শর্টকাট’ সিনেমায়ও অভিনয় করেছেন এই নায়িকা। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে আছেন পরমব্রত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর নায়ক বাপ্পি চৌধুরী।
জামান / জামান
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে