‘পিয়া রে’ সিনেমায় শুটিংয়ে ঢাকায় আসছেন কৌশানী
টালিউডে বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও মিডিয়াতে আলোচনায় আসেন প্রায়ই। কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্ত। তিনিও কলকাতার একজন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী রোববার (২৬ সেপ্টেম্বর) কলকাতা থেকে ঢাকায় আসছেন জনপ্রিয় এ নায়িকা। ‘পিয়া রে’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। তার নায়ক হিসেবে থাকবেন শান্ত খান। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলেই কাজটি শুরু করছেন। বিদেশি শিল্পী নিয়ে সিনেমায় কাজের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতিও নাকি নিয়ে রেখেছেন তিনি। ঢাকা, পুবাইল ও চাঁদপুরে হবে সিনেমার শুটিং।’
সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকার প্রস্তুতি নিয়ে কৌশানী ঢাকায় আসছেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভারতীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছে, পূজন মজুমদারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করবেন দুই বাংলার শিল্পীরা। কলকাতা থেকে কৌশানী ছাড়া থাকছেন রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি।
জামান / জামান
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত