শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে ইসি, কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে। তবে তাদের আরও সততার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ এর বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। তাদের ক্ষমতায়ন করা হবে। তবে কর্মকর্তাদেরও সততার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। নির্বাচন কমিশন কারো প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কাজ করেনি। বর্তমান নির্বাচন কমিশন পেশাদারিত্ব নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
নিবাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করতে পারেনি। অনেকে অতিউৎসাহী ছিলেন। এবার সেটা হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ আমন্ত্রিত অতিথিরা।
এমএসএম / এমএসএম
জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী
জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ
তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ