ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৫:৩৩

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং সংগঠন হিসেবে এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শনে এসে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
আসিফ নজরুল আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করে প্রধান উপদেষ্টা গণমাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা কিছু বলেছেন, তা থিউরিটিক্যাল।
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা সবাইকে নিয়ে শান্তিতে ও নিরাপদে বাস করতে চাই। এখানে পাহাড়ি, বাঙালি বলে যে ভেদাভেদের দেয়াল তুলে দেওয়া হয়, সেটা ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পেছনে যারা বাধা হবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’
বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজারসংলগ্ন শঙ্কর মঠ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় আসিফ নজরুল বলেন, ‘পূজা উদ্‌যাপনে অপশক্তির নানা ধরনের ষড়যন্ত্র থাকবে। আমরা এসব বিষয়ে সতর্ক। সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।’
আইন উপদেষ্টার সঙ্গে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্যসচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Aminur / Aminur

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নৌপথে বাণিজ্য বাড়াতে খালগুলোর আন্তঃসংযোগ অপরিহার্য: পানি সম্পদমন্ত্রী

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী